গ্রাম থেকে শহর
News & Much More

33.7 C
Kolkata
33.7 C
Kolkata
More
    Home National ‘চুরি ইভিএমে নয়, ভোটার তালিকায়’ : অভিষেক

    ‘চুরি ইভিএমে নয়, ভোটার তালিকায়’ : অভিষেক

    0
    80
    ছবি সৌজন্যে :ফেসবুক
    এসআইআর প্রক্রিয়া যেদিন থেকে ঘোষণা করা হয়েছে, সেদিন থেকেই ভোটের দামামা বেজে গিয়েছে বলে নির্বাচন কমিশনারের সাক্ষাৎ শেষে দাবি করেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
     তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ১০ জন সাংসদ, রাজ্য সরকারের সিনিয়র ক্যাবিনেট মন্ত্রীরা নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে তিন ঘণ্টা বৈঠক হয়। বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিক বৈঠক করে তৃণমূলের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, বৈঠক ফলপ্রসূ হয়নি, তাঁরা যে একাধিক প্রশ্নের সঠিক কোনও উত্তর পান নি। অভিষেকের দাবি, ইভিএমে নয়, চুরি হচ্ছে ভোটার তালিকায় এবং তা করা হচ্ছে কমিশনের অফিস থেকেই! এই বলে বিজেপি বিরোধী দলগুলিকে বার্তাও দিলেন তৃণমূল সাংসদ।
    পরে মেজাজ হারিয়ে মুখ্য নির্বাচন কমিশনার তাঁর দিকে আঙুল তুলে কথা বলেছেন ৷ তিনি তখন পাল্টা বলেন, আঙুল নামিয়ে কথা বলুন৷ তিনি জনতার দ্বারা নির্বাচিত ৷ মনোনীত নন৷