গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Kolkata মমতা প্রাক্তন হয়ে গিয়েছেন: গৌতম দেব

    মমতা প্রাক্তন হয়ে গিয়েছেন: গৌতম দেব

    0
    71
    ছবি সৌজন্যে : নিজস্ব
    মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন হয়ে গিয়েছেন। প্রায় ১৫ বছর পর রাজনীতিতে আবারও পুরনো চেহারায় ফিরেই হুমকি সিপিএম নেতা গৌতম দেবের।
    একসময়ে রাজ্যের নিউটাউন গড়ে উঠেছিল যার হাত ধরে, সেখানেই কদিন আগে প্রস্তাবিত দুর্গাঙ্গনের শিলান্যাস করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর তা নিয়েই এবার মামলার হুমকির সঙ্গে পুরনো দিনের মাঠে ময়দানের গৌতম দেবে ফিরেছেন তিনি। শরীর অশক্ত, কথায় সামান্য জড়তা আছে, তা সত্ত্বেও হ্যান্ডসফ্রি মাইক্রোফোনে একের পর এক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর পরিবারের বিরুদ্ধে তোপ দেগেছেন গৌতম দেব। সামনে নিয়ে এসেছেন রাজারহাট-নিউটাউনের প্রস্তাবিত এবং সর্বসম্মতভাবে গৃহীত পরিবেশবান্ধব মানচিত্রের কপি।
    গৌতম দেব অভিযোগ করেছেন দুর্গাঙ্গন-র জন্য জমি বেআইনিভাবে নেওয়া হয়েছে। প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী হলেই যা ইচ্ছে তাই করা যায়।