গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Kolkata ছাব্বিশের আগে নেতাদের ‘হোমওয়ার্ক ‘ শাহ-র

    ছাব্বিশের আগে নেতাদের ‘হোমওয়ার্ক ‘ শাহ-র

    0
    78
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ছাব্বিশের নির্বাচনের আগে দলের নেতাদের হোমওয়ার্ক দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।বিধায়কদের নিজ নিজ কেন্দ্রে আরও বেশি সক্রিয় হতে বলেছেন তিনি।
    সেই সঙ্গে কাজও বাড়াতে হবে বলে নির্দেশ দিয়েছেন। বাড়ি বাড়ি গিয়ে সম্পর্ক তৈরির কথা বলেছেন। অমিত শাহ নির্দেশ দিয়েছেন সাধারণ মানুষের আরও কাছে পৌঁছতে। মা মাটি মানুষ স্লোগানকে কটাক্ষ করে অমিত শাহ বলেছেন মা বিপন্ন, মাটিতে অনুপ্রবেশকারীদের দাপাদাপি। তাই মানুষের ঘরে পৌঁছতে হবে। টিকিট পেতে হলে আগে যোগ্যতা প্রমাণ করতে হবে বলে জানিয়েছেন অমিত শাহ। ২০২৬-র নির্বাচনের আগে এবার আর প্রস্তুতিতে কোনও খামতি রাখতে নারাজ কেন্দ্রের বিজেপি নেতৃত্ব। কলকাতা সায়েন্স সিটিতে আয়োজিত কর্মী সম্মেলনে মহানগরের চারটি সাংগঠনিক জেলা কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, কলকাতা উত্তর শহরতলি ও যাদবপুর এই চার এলাকার কর্মী ও নেতৃত্ব উপস্থিত ছিলেন। এই চার জেলায় ২৮ টি বিধানসভা কেন্দ্র রয়েছে। অমিত শাহ বৈঠক থেকে ২০ আসনে জয়ের লক্ষ্যমাত্রা বেধে দিয়েছেন।
    মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র ভবানীপুরকে বিশেষ জোর দেওয়ার কথা বলা হয়েছে বলে খবর। কলকাতা জোনের দলীয় নেতা কর্মীদের মাঠে নামার বার্তা দিয়েছেন অমিত শাহ।