রাজ্যে প্রথম মহিলা মুখ্যসচিব হলেন নন্দিনী চক্রবর্তী। বুধবারই ছিল মনোজ পন্থের এই পদে শেষদিন। তাঁর মেয়াদ আর বাড়ানো হল না। নবান্ন-র তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে স্বরাষ্ট্রসচিবের পদ থেকে রাজ্যের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তীকে আনা হচ্ছে। নন্দিনী চক্রবর্তী স্বরাষ্ট্রসচিবের দায়িত্ব ছাড়াও পাহাড় ও পর্যটন দফতরের সচিবেরও দায়িত্ব সামলেছেন। তার আগে রাজ্যপালের প্রধান সচিবও ছিলেন তিনি।
গ্রাম থেকে শহর
News & Much More
