পিকনিকে খুন রায়গঞ্জের যুব তৃণমূল নেতা

0
331
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
বর্ষবরণের রাতে পিকনিকে রায়গঞ্জে তৃণমূল নেতাকে খুনের অভিযোগ উঠেছে। পরিবারের দাবি নব্যেন্দু ঘোষ নামে যুব তৃণমূল নেতাকে গুলি করে খুন করা হয়েছে।
ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মৃত নব্যেন্দু ঘোষ উত্তর দিনাজপুর যুব তৃণমূল সহ সভাপতি পদে ছিলেন। জানা গিয়েছে বুধবার রাতে বাড়ির পাশে বন্ধুদের সঙ্গে পিকনিক করছিলেন ওই যুব তৃণমূল নেতা। রাত সাড়ে ১২টার দিকে পিকনিক স্পট থেকে খানিকটা দূরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন কয়েকজন স্থানীয় বাসিন্দা। দেহের একাধিক জায়গায় ক্ষতচিহ্ন ছিল। গুরুতর আহত অবস্থায় নব্যেন্দুকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে পালিয়ে যায় কয়েকজন ব্যক্তি।
হাসপাতালেই নব্যেন্দুকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তবে গুলি করে খুন নাকি কুপিয়ে খুন করা হয়েছে তা স্পষ্ট নয়।