
অমিত শাহ-র সাক্ষাতের পর আবারও রাজ্য বিজেপিতে সক্রিয় দিলীপ ঘোষ। অমিত শাহ ঠিক করে দেওয়া রাজ্য বিজেপির টপ ফোরের একজন দিলীপ ঘোষ নতুন বছরের প্রথম দিনেই সল্টলেকে বিজেপির কার্যালয়ে গিয়ে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তীর সঙ্গে বৈঠক করেছেন।
জানা গিয়েছে ওই বৈঠকে দিলীপ ঘোষকে তাঁর দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে বলে খবর। ১৩ জানুয়ারি দুর্গাপুরে যৌথ সভা করবেন শমীক ভট্টাচার্য এবং দিলীপ ঘোষ। ২০২৪-র লোকসভা ভোটে এই বর্ধমান-দুর্গাপুর থেকেই প্রতিদ্বন্দ্বিতা করে হেরেছিলেন দিলীপ ঘোষ। সেই কেন্দ্র দিয়েই কার্যত রাজ্য রাজনীতিতে আবারও কামব্যাক করতে চলেছেন দিলীপ ঘোষ। বিজেপি সূত্রে খবর সভা, মিছিল, পথসভায় দিলীপ ঘোষকে বেশি করে ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে বিজেপিকে সার্কাসের দল বলে খোঁচা দিয়েছে তৃণমূল। দলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেছেন ৬ মাস হয়ে গেলেও বিজেপির রাজ্য কমিটি তৈরি হয়নি।
শমীক ভট্টাচার্য সভাপতি হয়ে বসে রয়েছেন। শমীক ভট্টাচার্য নামেই রাজ্য সভাপতি। শুভেন্দু অধিকারী নিজের মত দল চালান।




