
বরাবরই পছন্দের আসন খড়গপুর। গতবার পছন্দের বাইরে লড়তে বলা হয়েছিল।
অমিত শাহ-র সাক্ষাতের পর ফের স্বমহিমায় দিলীপ ঘোষ। রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য-র সঙ্গে বৈঠকে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নে দিলীপ ঘোষ বলেছেন তাঁর বরাবরই পছন্দের আসন খড়গপুর। কিন্তু তাঁকে পছন্দের বাইরে লড়তে বলা হয়েছিল। রেজাল্ট কি হয়েছে সেটা সবাই দেখেছে। দলে কোনঠাসা করা হয়েছিল কিনা সেই প্রশ্নে দিলীপ ঘোষের বক্তব্য কোনঠাসা করাই তো রাজনীতি। প্রত্যেক নেতার জীবনে আসে। কেন্দ্রীয় নেতৃত্ব ভরসা করেছেন, তাই ডেকেছেন। দল যেখানে যেভাবে কাজে লাগাবেন সেইভাবে কাজ করবেন। দিলীপ ঘোষ আরও বলেছেন বিজেপিই একমাত্র রাস্তা আর কোনও বিকল্প নেই। সেটা মানুষই ঠিক করে দিয়েছে, রাজ্যের প্রধান বিরোধী দল করে।
সরকার গঠন করতে না পারলেও ভাল ফল করেছে। বিহার, ওড়িশায় ক্ষমতায় এসেছে, পশ্চিমবঙ্গ তো ব্যাতিক্রম হতে পারে না।




