
পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা করেছেন জুভেন্টাস ও বার্সেলোনার প্রাক্তন মিডফিল্ডার মিরালেম পিয়ানিচ
রোমা, জুভেন্টাস, বার্সেলোনা ও বসনিয়া ও হার্জেগোভিনার হয়ে খেলা এই তারকা নিশ্চিত করেছেন, তিনি আর মাঠে ফিরছেন না।৩৫ বছর বয়সী পিয়ানিচ শেষ গত সিজনে রাশিয়ার সিএসকে মস্কোর হয়ে খেলার পর ফ্রি এজেন্ট হয়ে যান। তারপর থেকে ফুটবলের বাইরেই ছিলেন তিনি। অবশেষে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে নিজের অবসরের সিদ্ধান্তের কথা জানান। ফুটবলে ফেরার চেয়ে পারিবারিক জীবনকে গুরুত্ব দেওয়ার কথাই তিনি জানিয়েছেন।পিয়ানিচ এই সাক্ষাৎকারে বলেছেন, আর খেলবেন না। তাঁর ক্যারিয়ার শেষ।এখন দুবাইয়ে থাকেন এবং তিনি আর একজন ফুটবল খেলোয়াড় নন, তিনি তাঁর ছোট ছেলের বাবা—সে-ই তাঁর অগ্রাধিকার।দৃষ্টিনন্দন খেলার ধরন, নিখুঁত পাসিং, দূরদর্শিতা এবং সেট-পিসে দক্ষতার জন্য পরিচিত এই প্লেমেকার ক্যারিয়ারের সেরা সময়ে ছিলেন বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডার। ২০২৪ এর পর থেকেই প্রতিযোগিতামূলক ফুটবল থেকে দূরে ছিলেন তিনি। এর আগে তিনি সংযুক্ত আরব আমিরশাহীতে শারজাহ এবং রাশিয়ায় স্বল্প সময়ের জন্য খেলেছিলেন।পিয়ানিচের ক্যারিয়ারের উল্লেখযোগ্য সাফল্যের মধ্যে রয়েছে জুভেন্টাসের হয়ে সেরি আ ট্রফি জয়, বার্সেলোনার সঙ্গে লা লিগা জয় এবং বসনিয়ার হয়ে ১০০-এর বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা।তিনি এখনো দেশের অন্যতম সর্বাধিক ম্যাচ খেলা ফুটবলারদের একজন।
কিন্তু ২০২০ সালে আর্থারের সঙ্গে অদলবদল চুক্তির মাধ্যমে জুভেন্টাস ছেড়ে বার্সেলোনায় যোগ দেওয়ার পর ছন্দ হারিয়ে ফেলেন তিনি।
