গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Entertainment পরীক্ষায় ফেল করে কান্না কিমের

    পরীক্ষায় ফেল করে কান্না কিমের

    0
    75
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    ক্যামেরার ঝলমলে আলোয় সদা হাস্যোজ্জ্বল থাকেন যিনি, সেই তিনিই এবার কান্নায় ভেঙে পড়েছেন। ব্যক্তিগত জীবনের কোনো দুঃসংবাদ নয়, বরং তার কান্নার কারণ পরীক্ষায় অকৃতকার্য হওয়া। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের এমন অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন জনপ্রিয় মার্কিন অভিনেত্রী কিম কার্দাশিয়ান।

    জানা গেছে, আইন বিষয়ের পরীক্ষায় অংশ নিয়েছিলেন কিম। কিন্তু উত্তরপত্র নিয়ে তিনি নিজেই সন্তুষ্ট ছিলেন না। তারপরও আশায় ছিলেন মিরাকলের। যদিও শেষ পর্যন্ত তা আর ঘটেনি। ৭ নভেম্বর পরীক্ষার ফল প্রকাশ্যে আসার পর থেকেই কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রী কিম কার্দাশিয়ান। কিম বলেছেন, পরীক্ষা দেওয়ার পরই মনে হয়েছিল খারাপ কিছু ঘটতে যাচ্ছে। কারণ, প্রশ্নের উত্তরগুলো সেভাবে সাজাতে পারেন নি। তবু মনের কোণে আশা ছিল, হয়তো মিরাকল কিছু ঘটবে। কিন্তু বিকেলে ফল প্রকাশের পর দেখলাম আমার আশঙ্কাই সত্যি হয়েছে।সাক্ষাৎকারে কথাগুলো বলতে বলতে আবারও আবেগপ্রবণ হয়ে পড়েন কিম।

    তবে তার এই কঠিন সময়ে ঢাল হয়ে পাশে দাঁড়িয়েছেন মা ক্রিস জেনার। তিনি জানান, কিম অনেক কষ্ট করেছিলেন। কিন্তু অভিনয় আর পড়াশোনা দুটো একসঙ্গে সামলানো মোটেও সহজ ছিল না। অকৃতকার্য হলেও মেয়েকে নিয়ে আশাবাদী জেনার।