গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Sports ম্যানসিটির হতাশাজনক শুরু

    ম্যানসিটির হতাশাজনক শুরু

    0
    47
    ছবি সৌজন্যে : এক্স

    নতুন বছরের প্রথম দিন থেমে গেল ম্যানচেস্টার সিটির জয়রথ। সান্ডারল্যান্ডের প্রিমিয়ার লিগের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।সব প্রতিযোগিতা মিলিয়ে টানা আট জয়ের পর পয়েন্ট হারাল ম্যানচেস্টারের দলটি। লিগ টেবিলে আর্সেনালের সঙ্গে ব্যবধান দুই পয়েন্টে নামিয়ে আনার সুযোগও হারাল তারা।

    আট বছর পর প্রিমিয়ার লিগে ফেরা সান্ডারল্যান্ডের মাঠে খেলা এই  সিজনে সব দলের জন্যই কঠিন হয়ে উঠছে। এখানে এর আগে পয়েন্ট হারিয়েছে আর্সেনাল, অ্যাস্টন ভিলার মতো দলও। সব মিলিয়ে আসরে ঘরের মাঠে ১০ ম্যাচে এখনও হারেনি সান্ডারল্যান্ড,৫ জয় ও ৫ ড্র।প্রথমার্ধে দুই দলেরই কেবল একটি করে শট লক্ষ্যে ছিল। ১৯ মিনিটে সান্ডারল্যান্ডের ব্রায়ান ব্রোবির শট ঠেকান গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মা। ৩৭ মিনিটে আর্লিং হলান্ডের প্রচেষ্টা ব্যর্থ করে দেন স্বাগতিক গোলরক্ষক।দ্বিতীয়ার্ধের শুরুতে নিকো গন্সালেসের বদলি হিসেবে লম্বা সময় পর মাঠে ফেরেন রদ্রি। ২০২৪ সালের ব্যালন দ’র জয়ী স্প্যানিশ মিডফিল্ডার হ্যামস্ট্রিংয়ের চোটে গত প্রায় তিন মাসে খেলতে পারেন কেবল ১ মিনিট।

    ৪৮ মিনিটে সুযোগ পান সাভিনিয়ো।তিনিও পরাস্ত করতে পারেননি গোলরক্ষককে। ৭৪ মিনিটে গোল পেতে পারত সিটি,কিন্তু ইয়োশকো ভার্দিওলের শট পোস্টে লাগে। শেষ দিকে প্রতিপক্ষের ওপর চাপ বাড়ালেও ডেডলক ভাঙতে পারেনি ম্যানচেস্টার সিটি।