গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Kolkata আরও চড়ল কলকাতার পারদ! ঘন কুয়াশা দক্ষিণে

    আরও চড়ল কলকাতার পারদ! ঘন কুয়াশা দক্ষিণে

    0
    75
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    কলকাতার তাপমাত্রা ফের বেড়েছে। দু’দিন ১১-র ঘরে পৌঁছে হাড় কাঁপানোর পর অবশেষে ঠান্ডা কিছুটা কমেছে।
    শনিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা আরও কিছুটা বাড়বে। দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত চড়তে পারে পারদ। তার পরের ২৪ ঘণ্টা তাপমাত্রা একইরকম থাকবে। তার পর ফের নতুন করে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে পরবর্তী দু’দিনে। উত্তরের জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্র্রার পরিবর্তনের খুব বেশি সম্ভাবনা নেই। তবে তার পরের তিন দিনে আরও দু’ডিগ্রি করে নামতে পারে পারদ। উত্তরের সর্বত্র ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিঙে শনিবার এবং রবিবার হালকা বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারও।
    তবে দক্ষিণের সর্বত্র আপাতত আবহাওয়া শুকনো থাকবে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।