গুগলে বদলানো যাবে জিমেল

0
123
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

ইউজারদের বহুল প্রত্যাশিত একটি ফিচার নিয়ে কাজ করছে গুগল,এমনটাই দাবি করেছে একাধিক রিপোর্ট। দীর্ঘদিন ধরেই জিমেইল ইউজাররা একই ইমেল আইডি ব্যবহার করতে বাধ্য হচ্ছেন।

কারণ, গুগল এখন পর্যন্ত জিমেল ঠিকানা বা ইউজারনেম পরিবর্তনের কোনও সুযোগ দেয়নি। তবে সেই চিত্র বদলাতে পারে শিগগিরই। যদিও গুগল আনুষ্ঠানিকভাবে এখনও বিষয়টি নিশ্চিত করেনি, তবে গুগলের সাপোর্ট পেজে সাম্প্রতিক কিছু পরিবর্তনের কথা উঠে এসেছে রিপোর্টে। সেখানে জিমেইল ঠিকানা পরিবর্তন সংক্রান্ত একটি অপশন দেখা গেছে বলে দাবি করা হচ্ছে। এটি চালু হলে গুগলের পক্ষ থেকে বড় ধরনের সিদ্ধান্ত হিসেবেই ধরা হচ্ছে। রিপোর্ট অনুযায়ী, জিমেল আইডি বা ইউজারনেম পরিবর্তনের অর্থ হলো, ১০ বছর আগে খোলা কোনও অ্যাকাউন্টের ইউজারনেম নতুন করে সম্পাদনা বা আপডেট করা যাবে। গুগলের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে যে, জিমেল ঠিকানা পরিবর্তন করলেও পুরোনো ইউজারনেম বাতিল হবে না এবং ইউজারদের কোনও তথ্য বা ডেটা হারানোর ঝুঁকিও থাকবে না।বরং ইউজাররা একই অ্যাকাউন্টে পুরোনো ও নতুন,দুটি জিমেইল ঠিকানাই ব্যবহার করতে পারবেন। উভয় ঠিকানায় পাঠানো ইমেইলই পৌঁছাবে একই ইনবক্সে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, পুরোনো জিমেল আইডি দিয়েও অ্যাকাউন্টে লগইন করা যাবে। অর্থাৎ, ঠিকানা বদলালেও ইউজারদের পুরোনো পরিচয় পুরোপুরি হারিয়ে যাবে না।