গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home South 24 Pgs ফলতায় পেন তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড

    ফলতায় পেন তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড

    0
    78
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ফলতার একটি পেন তৈরির কারখানাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোররাতে ফলতা থানার অন্তর্গত হরিণডাঙ্গা ২ নম্বর অঞ্চলে দিঘীরপাড় বাজার স্কুল মোড়ের কাছে সুজিত সর্দার নামে এক ব্যক্তির পেন তৈরির কারখানাতে হঠাৎই আগুন দেখতে পায় এলাকাবাসীরা।
    মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে গোটা কারখানা জুড়ে। এলাকাবাসীরা তড়িঘড়ি খবর দেয় ফলতা থানাতে। ঘটনাস্থলে পৌঁছায় ফলতা থানার পুলিশ। ঘটনাস্থলে ফলতা পুলিশ পৌঁছে খবর দেওয়া হয় দমকল’কে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। বেশ কয়েক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল।
    দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট এর মাধ্যমে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে কি কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সম্পূর্ণ বিষয়ে তদন্ত করছে দমকলের আধিকারিকেরা।