
কনকনে ঠান্ডাকে উপেক্ষা করেই শনিবার সকালে বছরের প্রথম পূর্ণিমায় উত্তরপ্রদেশের প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান করেছেন বিপুল সংখ্যক পূর্ণার্থী।
ভোর থেকেই ত্রিবেণী সঙ্গমে জড়ো হয়েছিলেন বহু মানুষ। পৌষ পূর্ণিমা উপলক্ষ্যে ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান করেছেন তাঁরা। পৌষ পূর্ণিমা উপলক্ষ্যেই শনিবার পুণ্যস্নান করেছেন বহু মানুষ।
একইসঙ্গে মাঘ মেলা ২০২৬-এর প্রথম দিনে প্রথম স্নান করেছেন বহু মানুষ। প্রথম স্নান উপলক্ষ্যে কঠোর নিরাপত্তার বন্দোবস্তও ছিল। সঙ্গমে মোতায়েন করা হয় বিপুল পুলিশ বাহিনী।
