গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home International ৪১ বছর পর বিএনপির শীর্ষপদে বদল !

    ৪১ বছর পর বিএনপির শীর্ষপদে বদল !

    0
    42
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    প্রয়াত খালেদা জিয়ার জায়গায় বিএনপির চেয়ারম্যান হতে চলেছেন তাঁর পুত্র তারেক রহমান। ৪১ বছর পর বিএনপির শীর্ষপদে বদল হতে চলেছে। বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন হবে আগামী ১২ ফেব্রুয়ারি।

    ওই দিন একই সঙ্গে হবে জুলাই সনদ নিয়ে গণভোটও। গত ১২- ২৯ ডিসেম্বর মনোনয়ন জমা দেওয়ার পর ৩০ ডিসেম্বর থেকে শুরু হয়েছে মনোনয়ন পরীক্ষার কাজ। প্রসঙ্গত, সেই দিনই প্রয়াত হন বিএনপি নেত্রী খালেদা জিয়া। ১৯৮৪ সালের ১০ মে বিএনপির চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব নিয়েছিলেন তিনি।

    আমৃত্যু তিনি ওই পদে ছিলেন। তাঁর নেতৃত্বেই জাতীয় সংসদের তিনটি নির্বাচনে ১৯৯১, ১৯৯৬ এবং ২০০১ জয়ী হয়েছিল বিএনপি। এদিকে দীর্ঘ ১৭ বছর পর ২৫ শে ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। সূত্রের খবর, ভোটের আগেই দলের দায়িত্ব নিতে পারেন তারেক রহমান।