গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Alipurduar অভিষেকের এসআইআর তোপ, পাল্টা বিজেপি

    অভিষেকের এসআইআর তোপ, পাল্টা বিজেপি

    0
    1253
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    এসআইআর-র নামে সবাইকে হেনস্থা করা হচ্ছে। আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আলিপুরদুয়ারের সভা থেকে তিনি বলেছেন ১০ বছর আগে নোটবন্দির নামে যেভাবে লাইনে দাঁড় করিয়েছিল বিজেপি সরকার। এবারও তাই করছে।

    ৮০ থেকে ৯০ বছরের মানুষজনকে লাইনে দাঁড় করাতে বাধ্য করছে। তাঁর দাবি বিভিন্ন রাজ্যে এসআইআর হচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষকে বেশি হেনস্থা করা হচ্ছে। ভোট পায়নি বলেই এভাবে হেনস্থা করা হচ্ছে। তিনি আরও বলেছেন বিজেপি যদি ভাবে জল আটকে, বাকস্বাধীনতা আটকে, প্রকল্প আটকে, অধিকার ছিনিয়ে নেবে। তাহলে ইভিএমে এর যোগ্য জবাব দেওয়া হবে।

    কিভাবে একটি গণতান্ত্রিক প্রক্রিয়াকে দুমড়ে মুচড়ে নিজেদের ইচ্ছেমত ব্যবহার করা যায়, সেই চেষ্টাই করছে তৃণমূল। পাল্টা আক্রমণ করেছেন বাজ্য বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার। তাঁর কথায় সংবিধান এবং নির্বাচন। কমিশন এই প্রচেষ্টাকে প্রতিহত করবে।