গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home International সৌদি আরবে বছরে রোজই মৃত্যুদণ্ড!

    সৌদি আরবে বছরে রোজই মৃত্যুদণ্ড!

    0
    111
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    মৃত্যুদণ্ড প্রসঙ্গে ফের চাপে সৌদি আরব। জানা গিয়েছে, সৌদি কর্তৃপক্ষ ২০২৫ সালে ৩৫৬ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে। এক বছরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীর সংখ্যার ক্ষেত্রে এটি একটি নতুন রেকর্ড বলে জানা গিয়েছে।

    মৃত্যুদণ্ডের ব্যবহার নিয়ে বিভিন্ন মানবাধিকার গোষ্ঠীগুলির অভিযোগ, মৃত্যুদণ্ডের অত্যধিক ব্যবহার বিশ্বের কাছে সৌদির আধুনিক ভাবমূর্তি তুলে ধরার চেষ্টার বিরোধী। বিশ্লেষকরা মৃত্যুদণ্ডের সংখ্যায় এই বৃদ্ধির জন্য মূলত মাদকের বিরুদ্ধে যুদ্ধকে দায়ি করেছে। রিয়াধ সাম্প্রতিক বছরগুলিতে মাদক সংক্রান্ত চোরাকারবারের বিরুদ্ধে পদক্ষেপ করা শুরু করেছে।এই বিষয়ে, যাদের প্রথমে গ্রেপ্তার করা হয়েছিল তাদের অনেকেই এখন আইনি প্রক্রিয়ার শেষে এখন দোষী সাব্যস্ত হয়েছে। তাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে এই বছর।সৌদি সরকারের তথ্য থেকে জানা গিয়েছে, শুধুমাত্র ২০২৫ সালেই মাদক সংক্রান্ত মামলায় ২৪৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।

    এই নিয়ে পর পর দু’ বছর মৃত্যুদণ্ড কার্যকর করার ক্ষেত্রে রেকর্ড করেছে সৌদি আরব। ২০২৪ সালে ৩৩৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর করে সৌদি আরব। ২০২২ সালের শেষে মাদক মামলায় দোষীদের মৃত্যুদণ্ড কার্যকর করা শুরু করে সৌদি আরব। এর আগে প্রায় তিন বছর মাদক মামলায় তিন বছর মৃত্যুদণ্ড বন্ধ ছিল।