মামদানির প্রতি তীব্র ক্ষোভ ইসরায়েলের

0
116
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানিকে তার শপথ গ্রহণের কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েল-পন্থী কিছু আদেশ বাতিল করেছেন। প্যালেস্টাইনি অধিকার সমর্থকরা এই পদক্ষেপের প্রশংসা করেছে, অন্যদিকে ইসরায়েলি সরকার এর নিন্দা জানিয়েছে।

জানা গেছে, তার দায়িত্ব গ্রহণের প্রথম দিনে মামদানি তার পূর্বসূরী এরিক অ্যাডামসের সমস্ত নির্বাহী আদেশ বাতিল করে দেন। এ আদেশগুলো ২০২৪ সালের ২৬শে সেপ্টেম্বরের পর কার্যকর করা হয়েছিল।ওই দিন অ্যাডামসের বিরুদ্ধে ঘুষ–দুর্নীতির অভিযোগ আনা হয়েছিল। বাতিল করা নির্বাহী আদেশগুলোর একটি ছিল ইসরায়েলকে বয়কট করার ওপর বিধিনিষেধ সংক্রান্ত।এ ঘটনায় মেয়রের নিযুক্ত কর্তাদের এমন কোনো চুক্তি করতে নিষেধ করা হয়েছিল, যা ইসরায়েল রাষ্ট্র, ইসরায়েলের নাগরিক বা মার্কিন মিত্রদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি বৈষম্যমূলক হতে পারে।এরিক অ্যাডামস তার মেয়াদের একদম শেষ দিকে এসব নির্বাহী আদেশে স্বাক্ষর করেছিলেন। সমালোচকেরা এগুলোকে মামদানি প্রশাসনের জন্য বিতর্ক তৈরির একটি অপচেষ্টা হিসেবে দেখেন।

বাতিল হওয়া অন্য এক আদেশে ইন্টারন্যাশনাল হলোকাস্ট রিমেমব্রেন্স অ্যালায়েন্সের দেওয়া ইহুদি–বিদ্বেষবিষয়ক একটি বিতর্কিত সংজ্ঞা গ্রহণ করা হয়েছিল। প্যালেস্টাইনের অধিকারকর্মীরা বলছেন, সংজ্ঞাটি ব্যবহার করে ইসরায়েলের নীতি বা কর্মকাণ্ডের যৌক্তিক সমালোচনাকেও ইহুদি–বিদ্বেষ তকমা দিয়ে মানুষের কণ্ঠ রোধ করা হতো।