
শ্যাম্পেন বোতলের সঙ্গে লাগানো আতশবাতি ,স্পার্কলার্স ছাদের খুব কাছাকাছি চলে যাওয়ায় সুইস স্কি রিসোর্টের একটি বারে আগুনের সূত্রপাত হয় বলে কর্তৃপক্ষ ধারণা করছে।
উল্লেখ্য,থার্টি ফার্স্ট নাইট উদযাপনের সময় সুইজারল্যান্ডের অভিজাত স্কি রিসোর্ট ক্র্যান্স-মন্টানার একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অন্তত ৪০ জন নিহত এবং ১১৯ জন আহত হয়। ভ্যালাইসের অ্যাটর্নি জেনারেল বিট্রিস পিলাউড এক সংবাদ সম্মেলনে বলেছেন, তদন্তে বিচারের প্রয়োজন হবে কি না তা খতিয়ে দেখা হবে। যদি তাই হয় এবং যদি সেই ব্যক্তিরা এখনো বেঁচে থাকে, তাহলে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।পিলাউড আরো বলেছেন, সবকিছুই বিবেচনা করে হচ্ছে আগুন জ্বলন্ত মোমবাতি থেকে অথবা আতশবাতি ,যা শ্যাম্পেনের বোতলে রাখা হয়েছিল থেকে শুরু হয়েছিল। আগুনের ফুলকি ছাদের খুব কাছে চলে আসে এবং সেখান থেকে খুব দ্রুত আগুনের ছড়িয়ে যায়।তদন্তে বার সিলিংটি ভবনের নিয়ম মেনে চলে কি না তাও খতিয়ে দেখা হবে। তদন্তকারীরা সিলিংয়ে ফোম স্থাপনের বিষয়টি খতিয়ে দেখছেন।এদিকে,বারের একজন মালিক জানিয়েছেন, গত দশ বছরে তিনবার প্রতিষ্ঠানটি পরিদর্শন করা হয়েছে এবং সবকিছু নিয়ম মেনে করা হয়েছে।
কর্তৃপক্ষ এখনো অগ্নিকাণ্ডে নিহত ৪০ জনের আনুষ্ঠানিক শনাক্তকরণের কাজ করছে। ভ্যালাইস অঞ্চলের সভাপতি ম্যাথিয়াস রেইনার্ড বলেছেন, আগুনে আহতদের মধ্যে অনেকেই গুরুতর অবস্থায় রয়েছেন এবং এখনও বেঁচে থাকার জন্য লড়াই করছেন।আহতদের মধ্যে ১১৩ জনকে আনুষ্ঠানিকভাবে শনাক্ত করা হয়েছে।
