
ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রীকে তুলে নিয়ে এসেছে আমেরিকার সেনা।
তা হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন ২৬/১১-এর মাস্টারমাইন্ড মাসুদ আজহারকে তুলে আনতে পারেন না? এই প্রশ্নই তুলে দিয়েছেন মিম সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি। ওয়াইসি বলেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে শিক্ষা নেওয়া।
মার্কিন নেতৃত্বের গৃহীত সিদ্ধান্তমূলক পদক্ষেপের কথা উল্লেখ করে। তিনি আরও বলেছেন যে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকারের উচিত মাসুদ আজহারের বিরুদ্ধে দৃঢ়ভাবে পদক্ষেপ নেওয়া। নিকোলাস মাদুরোর বিরুদ্ধে মার্কিন পদক্ষেপ এবং সন্ত্রাসবাদী নেতাদের প্রতি ভারতের দৃষ্টিভঙ্গির মধ্যে তুলনা করেছেন মিম সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি।
