গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Entertainment জাভেদ আখতারের ছবি ভাইরাল

    জাভেদ আখতারের ছবি ভাইরাল

    0
    79
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    কৃত্রিম বুদ্ধিমত্তা , এআই প্রযুক্তির অপব্যবহার দিন দিন বাড়ছে। এখন যেকোনো মানুষের ছবি নিয়েই অনায়াসে ভুয়ো দৃশ্য তৈরি করা সম্ভব।

    কঙ্গনা রানাওয়াতের পর এবার একই অভিজ্ঞতার মুখোমুখি হলেন বলিউডের প্রবীণ গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে,চোখে সুরমা, মাথায় টুপি, গায়ে গামছা জড়িয়ে মুসলিম বেশে মসজিদে নামাজ পড়তে যাচ্ছেন জাভেদ আখতার। ছবিটি ছড়িয়ে পড়তেই নেটদুনিয়ায় শুরু হয় বিস্ময় ও আলোচনা। অনেকের মনে প্রশ্ন, মুসলিম ধর্ম নিয়ে নানা বিতর্কের পর হঠাৎ তিনি নিজেই কেন এমন সাজে ধরা দিয়েছেন? তবে দ্রুতই পরিষ্কার হয়, ছবিটি একেবারেই সত্যি নয়। এটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা ভুয়ো ছবি। এই অবস্থায় ভাইরাল ছবিটিকে আবর্জনা বলে কড়া ভাষায় নিন্দা করেছেন জাভেদ আখতার। সোশ্যাল মিডিয়া এক্স-এ দেওয়া পোস্টে তিনি লিখেছেন, সোশ্যাল মিডিয়ায় একটি ভুয়ো ছবি ছড়ানো হয়েছে, যেখানে তাকে মাথায় টুপি পরে আল্লাহর শরণাপন্ন হতে দেখা যাচ্ছে।

    যারা এই ছবিটি তৈরি করেছে, তাদের বিরুদ্ধে তিনি আদালতে মামলা করছেন। জাভেদ আখতার আরো জানিয়েছেন, এই বিষয়ে ইতিমধ্যেই সাইবার পুলিশের কাছে সব তথ্য ও রিপোর্ট জমা দিয়েছেন। কারা এই ছবির পেছনে রয়েছে এবং তাঁর সুনাম নষ্ট করার চেষ্টা করছে, তা খতিয়ে দেখে তাদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়ার দাবিও জানিয়েছেন জাভেদ আখতার।