লিটি চোখায় মিলল বাংলা-বিহার

0
96
ছবি সৌজন্যে : নিজস্ব

শীত পড়তেই আবারও কলকাতায় শুরু হয়েছে হিন্দীভাষীদের মূল আকর্ষণ লিটি চোখা উৎসব। পোস্তায় শুরু হওয়া পূর্বাঞ্চল লিটি চোখা উৎসবের প্রথম দিনেই ভিড় জমিয়েছেন বহু মানুষ।

গরম গরম লিটি চোখার স্বাদ নিতে হাজির হয়েছিলেন মানুষজন। রবিবার উৎসবের সূচনায় তৃণমূলের নেতামন্ত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। মন্ত্রী ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, শশী পাঁজা, সুজিত বসু, জাভেদ খান, সাংসদ সায়নী ঘোষ বাদ ছিলেন না কেউ।

প্রত্যেকেরই বক্তব্য পশ্চিমবঙ্গে জাতি ধর্ম বর্ণের ভেদাভেদ করে না তৃণমূল। প্রত্যেক সম্প্রদায়, জাতির উৎসবে পাশে থাকে তৃণমূল।