গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home South 24 Pgs মহিলা তৃণমূল কর্মীরা শওকত-কে ঝাঁটা মারবে : আরাবুল

    মহিলা তৃণমূল কর্মীরা শওকত-কে ঝাঁটা মারবে : আরাবুল

    0
    97
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ভাঙড়ে তৃণমূলের মহিলা কর্মীরা বিধায়ক শওকত মোল্লার মুখে ঝাঁটা মারবে। এমনই বিস্ফোরক মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন আরাবুল ইসলাম।
    আরাবুল ইসলাম সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, আইএসএফ-র মহিলারা শওকত মোল্লাকে ঝাঁটা মারার কথা বলেছিল এবার তৃণমূলের মহিলা কর্মীরা শওকত মোল্লার মুখে ঝাঁটা মারবে। আরাবুল ইসলাম ঘটনার বিবরণ দিতে গিয়ে বলেন তৃণমূল নেতা অদুত মোল্লা দলীয় ব্যাপারে কথা বলার জন্য সভাপতি শুভাশিস চক্রবর্তীর বাড়িতে যান, ফেরার পর শওকত মোল্লা তার ওপরে হুমকি দিতে থাকেন কার অনুমতি নিয়ে সে শুভাশিস চক্রবর্তী বাড়িতে গেছেন। তার ওপর নানা রকম হুমকি এবং গালাগালি করতে থাকেন এমনকি প্রাণে মারার হুমকি দেন।
    রবিবার আরাবুল পুত্র হাকিমুল ইসলামের গাড়ির উপর হামলার ঘটনায় শওকত মোল্লা অনুগামীরা, এবং আরাবুল ইসলাম অনুগামীরা উভয়ই কাশীপুর থানায় উভয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।