
সন্দেশখালিতে পুলিশের ওপর হামলার ঘটনায় আরও গ্রেফতারি। এবার ফেরার তৃণমূল কর্মী মুসা মোল্লার ভাই মুর্তাজা মোল্লা-কে গ্রেফতার করা হয়েছে। পাকড়াও মুর্তাজা মোল্লার দুই ছেলেও।
ধৃত দুই ছেলের নাম মন্তাজুল মোল্লা, ও মনোয়ার হোসেন মোল্লা। যদিও হামলাকাণ্ডে এখনও ফেরার মূল অভিযুক্ত মুসা মোল্লা। পুলিশ সূত্রে খবর, দক্ষিণ ২৪ পরগনা জীবনতলা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে তাঁদের। এর আগে সন্দেশখালিতে জমি দখলের অভিযোগের মামলার তদন্তে গিয়ে আক্রান্ত হয় পুলিশ।
ভাঙচুর করা হয়েছিল গাড়িতেও। এই ঘটনায় আগেই এক মহিলা-সহ ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে এই ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২।
