
এবার এসআইআর শুনানিতে ডাক পেয়েছেন অভিনেতা-সাংসদ দেব। অন্তত তেমনটাই দাবি করেছেন ৯৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী দাসের।
যদিও, দেব এই বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন। দেব ছাড়াও ডাকা হয়েছে তাঁর পরিবারের আরও ৩ জনকে। এখন দেখার তাঁরা হাজিরা দেন কিনা। সূত্রের খবর, তাঁর আবাসনে নোটিস গিয়েছে। জানা যাচ্ছে, ফর্মের নিচে থাকা অংশ, যেখানে ২০০২ সালের লিঙ্ক সংক্রান্ত তথ্য দেওয়ার কথা, সেটা ফিল-আপ করা হয়নি। শোনা যাচ্ছে, ওই আবাসনের অনেকেই নাকি এই কারণেই শুনানিতে ডাক পেয়েছেন।
অন্যদিকে আজ সোমবারই এসআইআর-শুনানিতে ডাকা হয়েছিল ক্রিকেটার মহম্মদ সামিকে। কিন্তু, খেলার জন্য বাইরে থাকায় হাজিরা দিতে পারেননি তিনি। তবে, এসআইআর-শুনানিতে হাজিরা দেন অভিনেতা কৌশিক বন্দ্যোপাধ্যায় ও লাবণী সরকার।
