গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home South 24 Pgs বরাদ্দ-অনুমোদন নেই, মুখ্যমন্ত্রীকে ফ্রড কটাক্ষ শুভেন্দুর

    বরাদ্দ-অনুমোদন নেই, মুখ্যমন্ত্রীকে ফ্রড কটাক্ষ শুভেন্দুর

    0
    87
    ছবি সৌজন্যে : নিজস্ব
    গঙ্গাসাগরে প্রায় ১৭০০ কোটি টাকা ব্যয়ে শিলান্যাস হওয়া মুড়িগঙ্গা সেতুর না আছে বরাদ্দ, আর না আছে কোনও অনুমোদন। সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফ্রড আখ্যা দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, ভোটের আগে মানুষকে ভুল বোঝাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
    শুভেন্দুর আরও দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে মতুয়া সমাজকে ভোট ব্যাঙ্কের চোখে দেখেছে। ২০১৯ সাল থেকে লাগাতর চেষ্টা চলছে। মতুয়া ঠাকুরবাড়িতেও রাজনৈতিক বিভাজন ঘটিয়েছে, এই সম্প্রদায়কে দুর্বল করার চেষ্টা দেখেছেন।  তাঁর ভুল বোঝানোতেই ওয়াকফ আইনের প্রতিবাদে মুর্শিদাবাদ জ্বলেছিল। তিনিই ভুল বুঝিয়ে তৎকালীন সময়ে মুসলমানরা রাস্তায় নেমেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দু ফের একবার দাবি করেছেন, এঁরা যতই ভাবুন যে এই সরকার থাকবে, সেটা থাকবে না।
    তাঁর সাফ কথা – তৃণমূল ভাবছে মুসলিমরা আগের মতোই তাদের পাশে আছে, ভাবছে আগের মতো বুথ লুট করে ভোট দেওয়া যাবে, লাইট নিভিয়ে ছাপ্পা করানো যাবে। কিন্তু তা হবে না। শুভেন্দুর চ্যালেঞ্জ – বিজেপি তা করতে দেবে না।