গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Kolkata বন্দে মাতরম ভারতের আত্মা : রাজ্যপাল 

    বন্দে মাতরম ভারতের আত্মা : রাজ্যপাল 

    0
    71
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দে মাতরম ভারতের আত্মার সঙ্গে যুক্ত। বন্দে মাতরম ১৫০ শীর্ষক অনুষ্ঠানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই মন্তব্য করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
    তিনি বলেছেন, ব্রিটিশ রাজের সময় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মাতৃভূমিকে দেবীরূপে তুলে ধরেছিল বন্দে মাতরম-র মধ্যে দিয়ে, আর সেই কারণেই এই গান জাতীয়তাবাদের গানে রুপান্তরিত হয়েছিল। বস্তুত, কলকাতা সহ জেলাজুড়ে পালিত হচ্ছে বন্দে বিরাসত। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বন্দেমাতরম এর সার্ধশতবর্ষ উপলক্ষে বন্দে বিরাসত। চুঁচুড়া জোরাঘাটে অবস্থিত বন্দেমাতরম ভবন।যেখানে কর্ম জীবনের অনেকটা সময় অতিবাহিত করেন সাহিত্য সম্রাট।সেই ভবন থেকেই বন্দেমাতরম রাষ্ট্র গীত হয় আনন্দমঠ উপন্যাসে ব্যবহারের মধ্যে দিয়ে।
    দেশের স্বাধীনতা আন্দোলনে বৃটিশদের বিরুদ্ধে লড়াই এর শক্তি হয়ে ওঠে যে গীত।সেই বন্দেমাতরম এর ১৫০ বছর পূর্তিতে দীপ শিখা নিয়ে মোটর সাইকেল র‍্যালি হল জোড়াঘাটের বন্দেমাতরম ভবন থেকে।