গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Entertainment কেজিএফ টু-কে ছাপিয়ে গেল ধুরন্ধর 

    কেজিএফ টু-কে ছাপিয়ে গেল ধুরন্ধর 

    0
    58
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    মুক্তির এক মাস পেরিয়ে গেলেও ধুরন্ধর–এর জ্বরে এখনো কাঁপছে সিনেমা হল। একের পর এক রেকর্ড ভেঙে রণবীর সিং অভিনীত এই ছবি ক্রমশ নতুন নতুন মাইলফলক তৈরি করে চলেছে।

    এবার সেই তালিকায় যুক্ত হয়েছে আরো এক বড় পালক,বিশ্বজুড়ে বক্স অফিস আয়ে ধুরন্ধর ছুঁয়েছে ১ হাজার ২০৭ কোটির গণ্ডি, যা টপকে গেল সুপারহিট ছবি,কেজিএফ টু-এর রেকর্ডকেও। জানা গেছে, মুক্তির প্রথম সপ্তাহে জাতীয় স্তরে ২১৮ কোটি এবং দ্বিতীয় সপ্তাহে ২৬১.৫০ কোটি টাকা আয় করেছে,ধুরন্ধর।তৃতীয় সপ্তাহে ঘরোয়া বাজারে ব্যবসার গতি কিছুটা কমলেও আন্তর্জাতিক বক্স অফিসে দুরন্ত দৌড়ে ভর করেই হাজার কোটির ক্লাবে প্রবেশ করে ছবিটি।মুক্তির ৩১ দিনের মাথায় মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ১ হাজার ২০৭ কোটি টাকাতে। উল্লেখযোগ্যভাবে, কেজিএফ ২ বিশ্বব্যাপী বক্স অফিসে ১ হাজার ২০০ কোটির গণ্ডি স্পর্শ করেছিল।এর আগেই ২০২৫ সালে বক্স অফিসে আলোড়ন ফেলা ভিকি কৌশলের ছাবা এবং সাইয়ারা ছবির রেকর্ড ভেঙে দেয়,ধুরন্ধর।মোট আয়ের নিরিখে এবার বলিউডের সর্বকালের প্রথম পাঁচটি সর্বোচ্চ আয়কারী ছবির তালিকায় জায়গা করে নিয়েছে রণবীর সিংয়ের এই সিনেমা।এই তালিকার শীর্ষে রয়েছে ২০৭০ কোটি টাকা আয়ের আমির খানের দঙ্গল। দ্বিতীয় স্থানে ১ হাজার ৭৮৮ কোটির বাহুবলী টু, তৃতীয় স্থানে ১ হাজার ৭৪২ কোটির পুষ্পা টু। চতুর্থ স্থানে রয়েছে এস এস রাজামৌলির আরআরআর, যার আয় ১ হাজার ২৩০ কোটি।আর ঠিক তার পরেই পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে,ধুরন্ধর।যদিও আয়ের অঙ্কে এখনো এগিয়ে রয়েছে,আরআরআর, তবু দক্ষিণী ছবির দাপটের বাজারে বলিউডের পক্ষে এই সাফল্য নিঃসন্দেহে একটি নতুন মাইলস্টোন।একই সঙ্গে রণবীর সিংয়ের ক্যারিয়ারের মোড় ঘোরানোর ক্ষেত্রেও বড় ভূমিকা নিল আদিত্য ধর পরিচালিত এই ছবি।

    উল্লেখ্য,গত এক বছর ধরে বক্স অফিসে রণবীর সিংয়ের খরা নিয়ে কম আলোচনা হয়নি। বড় বাজেট, তারকাখচিত কাস্ট কিংবা শক্ত কনটেন্ট,কোনো কিছুই ব্লকবাস্টারের লক্ষ্যভেদ করতে পারেনি।