
নিজের বিধানসভা কেন্দ্র নামখানার রাজনগরে দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়ে গাড়ি ছেড়ে বাইকে চেপে এলাকা ছাড়তে হয়েছে রাজ্যের সুন্দরবন্দ উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা-কে।
স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরা রাজনগরে দলবদলু বিজেপি নেতা বীরেন গিরির সঙ্গে বৈঠকে যোগ দিতে যান। সেই খবর ছড়িয়ে পড়তেই দলের একাংশের কর্মী-সমর্থকরা ক্ষোভে ফেটে পড়েন। বিক্ষোভকারীদের অভিযোগ, ওই নেতা গত পঞ্চায়ত ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেয়। দল পরিবর্তনের পর একাধিক কর্মী ও সমর্থকের নামে মিথ্যা মামলয় ফাঁসিয়েছেন। তা সত্ত্বেও মন্ত্রী তাদের সঙ্গে দেখা করতে এলো কিভাবে।
পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত মন্ত্রীকে নিজের গাড়ি ছেড়ে বাইকে চেপে এলাকা ছাড়তে হয়। সেই ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরাল, যদিও এস নিউজ এই ভিডিও সত্যতা যাচাই করেনি। এই বিষয়ের শাসক দলের কেউ মুখ খুলতে রাজি হয়নি।
