গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Kolkata জি রাম জি বিল গ্রাম গড়ে তোলে : শমীক  

    জি রাম জি বিল গ্রাম গড়ে তোলে : শমীক  

    0
    69
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বিকশিত ভারত জি রাম জি আইন শুধু কাজ দেয় না। কাজের মাধ্যমে গ্রামও গড়ে তোলে। সাংবাদিক বৈঠক থেকে এমনটাই দাবি করেছেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য।
    তিনি বলেছেন, ১২৫ দিনের আইনি কর্মসংস্থান, বায়োমেট্রিক হাজিরা, জিও-ট্যাগিং, ১৪ দিনের মধ্যে মজুরি — সব মিলিয়ে এটি মনরেগা-র দুর্নীতির সংস্কার। শমীকের আরও দাবি, পশ্চিমবঙ্গে তৃণমূল এই প্রকল্পকে সিন্ডিকেটের আয়ের উৎস বানিয়েছে। তাই টাকা আটকে আছে — টাকার অভাবে নয়, স্বচ্ছতার অভাবে।
    বিজেপি ক্ষমতায় এলে ভুয়ো উপভোক্তা ছাঁটাই, সিন্ডিকেট ভাঙা ও গরিবের কাজ গরিবের হাতে পৌঁছানো নিশ্চিত করা হবে। বিকশিত গ্রাম, বিকশিত পশ্চিমবঙ্গ, বিকশিত ভারত।