গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Nadia ভুয়ো ভোটে জিতে ক্ষমতায় তৃণমূল : দিলীপ

    ভুয়ো ভোটে জিতে ক্ষমতায় তৃণমূল : দিলীপ

    0
    307
    ছবি সৌজন্যে :ফেসবুক
    ভুয়ো ভোটে জিতে ক্ষমতায় আসীন রয়েছে তৃণমূল কংগ্রেস। রাণাঘাটে পরিবর্তন সংকল্প সভা থেকে এভাবেই রাজ্যের বিরুদ্ধে সুর চড়িয়েছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ।
    তিনি বলেছেন, এসআইআর নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছেন তৃণমূল। আর যারফলে বহু মানুষ ফর্ম ফিলআপ পর্যন্ত করেননি। যার আদতে লাভ হবে তৃণমূলের। দিলীপের মন্তব্য, তৃণমূলকে আটকাতে গেলে ভুয়ো ভোট দেওয়া আটকাতে হবে , আর তাতে যদি দরকার পড়ে তাহলে প্রয়োজনে ভোটের সময় বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতেও হবে। তৃণমূল সরকারে লুটপাট নিয়েও তোপ দাগেন দিলীপ ঘোষ।
    তাঁর কথায়, আবাস যোজনার টাকা লুট হয়ে যাচ্ছে, শৌচাগারের টাকা লুট হয়ে যাচ্ছে, জল জীবন মিশনের টাকা লুট হয়ে যাচ্ছে, বিদ্যুতের-ড্রেনের এমনকী রেশন লুট হচ্ছে। মেয়েদের জন্য জুতো দিচ্ছে তাও ফাটা। সাইকেল দিচ্ছে তার টিউব নেই, টায়ার নেই। এই জন্য বিজেপি পরিবর্তন যাত্রা করছে।