
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফরের আগেই মালদার হরিশচন্দ্রপুরে থমকে গিয়েছে উন্নয়নের পাঁচালীর প্রচার, টাকা পাচ্ছে না টোটো চালকরা। ব্লক সভাপতি বলছেন টাকা নিতে বিধায়ক তথা মন্ত্রীর কাছে যেতে, বিধায়ক বলছেন ব্লক সভাপতির কাছে যেতে।
টোটো চালকদের টাকা দিচ্ছে না কেউই। ক্ষুব্ধ তৃণমূলেরই টোটো ইউনিয়নের টোটো চালকরা। রাজ্য সরকারের উন্নয়নকে ঘরে ঘরে মানুষের কাছে পৌঁছে দিতে বিধানসভার প্রাক্কালে উন্নয়নের পাঁচালি নিয়ে এলাকায় এলাকায় ঘুরছে টোটো। একমাস সেই কর্মসূচি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেক বিধানসভায়। কিন্তু হরিশচন্দ্রপুরে মাত্র দু’দিন প্রচার হয়েই প্রচার বন্ধ। কারণ এই কর্মসূচির দায়িত্বে থাকা তৃণমূল শ্রমিক সংগঠনের টোটো ইউনিয়নের টোটো চালকরা পারিশ্রমিক পাচ্ছেন না।
মাইক এবং টোটো ভাড়া-সহ প্রত্যেকদিন টোটো পিছু হাজার টাকা করে দেওয়ার কথা। কিন্তু দু’দিন চালানোর পর ব্লক সভাপতি তোবারক হোসেন এবং বিধায়ক তাজমুল হোসেনের কাছে টাকা চাইতে গেলে, একে অন্যের দিকে ঠেলে দিচ্ছেন। ফলে নিরুপায় হয়ে প্রচার বন্ধ করে দিয়েছেন টোটো চালকরা।
