‘শহিদদের শ্রদ্ধা’, নেতাই দিবসে স্মৃতিচারণা মুখ্যমন্ত্রীর

0
185
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
নেতাই দিবসে শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে ২০১১ সালের ৭ জানুয়ারি ঝাড়গ্রামে হামার্দবাহিনীর তাণ্ডবের স্মৃতিচারণা করে তিনি লিখেছেন, নেতাই-র অমর শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও প্রণাম।
২০১১ সালের ৭ জানুয়ারি ঝাড়গ্রামের নেতাইয়ে সিপিআইএমের হার্মাদবাহিনীর গুলিতে ৯ জন গ্রামবাসীর মৃত্যু হয়। বহু গ্রামবাসী গুরুতর আহত হন। ২০১১ সালের জুলাই মাসে ক্ষমতায় এসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৃতদের পরিবারকে ৫ লাখ টাকা ও গুরুতর আহতদের আর্থিক সাহায্য করেন।
২০১২ সাল থেকে প্রতিবছরই তৃণমূল কংগ্রেস এই ৭ জানুয়ারির দিনটিকে নেতাই শহিদ দিবস হিসেবে পালন করে। এবছরও তার অন্যথা হয়নি।