বিজেপিই প্রধান বিরোধী দল, অভিষেককে দিলীপ

0
110
ছবি সৌজন্যে : নিজস্ব
মাথাচাড়া দিতে দেব না – এই কথা বলতেই বলতেই বিজেপি আজ রাজ্যের প্রধান বিরোধী দল হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের জবাবে এমনই কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।
তাঁর কটাক্ষ, শুরু থেকেই বিজেপির নেতা-কর্মীদের নানা সংঘর্ষ, হামলা এমনকি খুন হতে হয়েছে। তবু লড়াই থামেনি, থামবেও না। দিলীপের সংযোজন, বাংলার উন্নয়নের দাবিতে বিজেপির সংগ্রাম চলছেই। অতীতেও দলের কর্মীরা আত্মবলিদানের জন্য প্রস্তুত ছিলেন, ভবিষ্যতেও থাকবেন। রাজ্যে পরিবর্তন ঘটিয়েই ছাড়বে বিজেপি – এই বার্তাই দেন তিনি। দিলীপের কটাক্ষ, লোকসভা ভোটের সময় তৃণমূল বলেছিল ৪২-এ ৪২।
ফল কী হয়েছে, তা সকলেরই জানা। তাঁর মতে, এবার ২৫০ কেন, চাইলে ২৯৪ আসনের দাবিও করতে পারে তৃণমূল – কিন্তু তাতে বাস্তব বদলাবে না।