
মতুয়াগড় বনগাঁর সভা থেকে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন মতুয়া সম্প্রদায়ের দুরাবস্থার জন্য দায়ী মুখ্যমন্ত্রীই ।
তিনি বলেছেন মতুয়াদের দুরাবস্থা মনে করাচ্ছে দেশভাগের বিভীষিকা। রাজ্যের বিরোধী দলনেতা আরও বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তোষণের রাজনীতি করেন। এরাজ্যে জামাতিদের সরকার চলছে বলেও আক্রমণ করেছেন। তিনি বলেছেন প্রথম থেকেই সিএএ-র বিরোধিতা করেছে তৃণমূল সরকার। তিনি আরও বলেছেন উদ্বাস্তুদের নাগরিকত্ব দিতে কেন্দ্র সিএএ চালু করেছে। অথচ তণমূল মানুষকে ভুল বুঝিয়েছে। বলেছে সিএএ-তে আবেদন করলে বাংলাদেশি প্রমাণ হয়ে যাবে।
এরপরেই ভাতা, চাকরি থেকে সব সরকারি সুযোগ সুবিধে বন্ধ হয়ে যাবে। তিনি দাবি করেছেন এখনও পর্যন্ত ৬০ হাজার মানুষ সিএএতে আবেদন করেছেন, কিন্তু কারও চাকরি, ভাতা কিছুই বন্ধ হয়নি।
