গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Kolkata হামাগুড়ি দিয়ে বিক্ষোভে আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা

    হামাগুড়ি দিয়ে বিক্ষোভে আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা

    0
    57
    ছবি সৌজন্যে : নিজস্ব
    চাকরির দাবিতে আবারও পথে আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা। শিয়ালদহ থেকে নবান্ন অভিযানের ডাক দিয়ে বুধবার মিছিল করে নবান্ন-র উদ্দেশে যেতেই ধর্মতলায় মিছিল আটকে দেয় পুলিশ।
    এরপর ধর্মতলাতেই হামাগুড়ি দিয়ে প্রতিবাদ জানাতে থাকেন চাকরিপ্রার্থীরা। টেট উত্তীর্ণ বিক্ষোভকারীদের অভিযোগ ২০১৫ সালে পরীক্ষা হয়েছিল। ২০১৬-য় রেজাল্ট বেরনোর পর ১০ বছর হতে চলল এখনও নিয়োগ হয়নি। এই ১০ বছরে আর কোনও পরীক্ষা কিংবা নিয়োগ হয়নি। আর কতদিন এভাবে কাটাতে হবে প্রশ্ন তুলেছেন আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা। তাদের দাবি অনেকেই বয়স পেরিয়ে গিয়েছে, কিন্তু সরকারের তরফে শুধু প্রতিশ্রুতিই দেওয়া হচ্ছে।
    আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের বিক্ষোভে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে ধর্মতলা। পরে পুলিশের তরফে ডেপুটেশনের জন্য ৫ জনকে নবান্নে যাওয়ার অনুমতি দেওয়া হয়।