গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Entertainment ডন ৩ : সরে দাঁড়ালেন বিক্রান্ত ম্যাসি 

    ডন ৩ : সরে দাঁড়ালেন বিক্রান্ত ম্যাসি 

    0
    114
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    অনেক দিন ধরেই ডন ৩ নিয়ে বলিউডে জোর গুঞ্জন চলছে। প্রায় সময় সিনেমাটি নিয়ে নতুন নতুন খবর উঠে আসে। 

    ফারহান আখতারের এই ছবিতে একসঙ্গে জড়ো হচ্ছেন বলিউডের প্রথম সারির তারকারা।এর মাঝেই নতুন অভিনেতার খবর সামনে এসেছে। প্রথমে খবর আসে সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন রণবীর সিং, তারপরে কিয়ারা আদবানি এবং এখন বিক্রান্ত ম্যাসি সিনেমা থেকে বেরিয়ে গেছেন। তার জায়গায় পরিচালক ভাবছেন অভিনেতা রজত বেদির নাম।বলা হয়েছে, অভিনেতা রজত বেদিকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য বিবেচনা করছেন ফারহান আখতার। উল্লেখ্য, গত বছর রজত বেদি শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের পরিচালিত ওয়েব সিরিজ,দ্য ব্যাড অফ বলিউড দিয়ে ফিরে এসেছেন। ৫১ বছর বয়সী রজত বেদি এই ভূমিকার জন্য আলোচনায় রয়েছেন যা আগে বিক্রান্ত ম্যাসির জন্য ছিল।রিপোর্টে আরও বলা হয়েছে, রজত এবং পরিচালকের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা হয়েছে। তবে এই মুহূর্তে আনুষ্ঠানিক কোনো ঘোষণা করা হয়নি। তবে ফারহান আখতার পরিচালিত সিনেমাটি নিয়ে ফ্যানরা বেশ উচ্ছ্বসিত।

    উল্লেখ্য,২০০৬ সালে ফারহান আখতারের,ডন দ্য চেজ বিগিনস এগেইন ছবিতে ডন-এর ভূমিকায় দারুণ দাপট দেখিয়েছিলেন শাহরুখ খান। ২০১১ সালে ,ডন ২: দ্য কিং ইজ ব্যাক দিয়েও বাজিমাত করেছিলেন শাহরুখ।