
মহিলার রক্তাক্ত দেহ উদ্ধারের পাশেই পড়ে রয়েছে তাঁর তিন বছরের জীবিত পুত্র সন্তান। এমনই হাড়হিম করা ঘটনার সাক্ষী থেকেছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার তারাপুর।
স্থানীয় সূত্রের খবর, তারাপুর হাসপাতালে পেছনের বাগানে রক্তাক্ত অবস্থায় এবং অর্ধনগ্ন অবস্থায় ওই মহিলার মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পাশেই জীবিত থাকলেও আতঙ্কিত অবস্থায় পড়েছিল তারই তিন বছরের পুত্র সন্তান। স্থানীয় বাসিন্দাদের নজরে আসতেই তড়িঘড়ি খবর দেওয়া হয় সামসেরগঞ্জ থানার পুলিশকে। পুলিস এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
এখনো পর্যন্ত রক্তাক্ত ক্ষতবিক্ষত ওই মহিলার পরিচয় মেলেনি। অন্যদিকে শিশুটিকে উদ্ধার করে অনুপনগর ব্লক হাসপাতালে পাঠানো হয়েছে।







