গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home Kolkata সাংবিধানিক পদে অপব্যবহার করে ফাইল ছিনতাই, কোর্টে ইডি

    সাংবিধানিক পদে অপব্যবহার করে ফাইল ছিনতাই, কোর্টে ইডি

    0
    42
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সাংবিধানিক পদের অপব্যবহার করে তল্লাশির মধ্যেই নথি ছিনতাইয়ের অভিযোগ এনে হাইকোর্টে মামলা করেছে ইডি। হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে মামলা দায়েরের জন্য অনুমতি চাওয়া হয়েছে।
    বিচারপতির তরফে মামলার অনুমতি মিলেছে। শুক্রবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। প্রথমে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈন-র লাউডন স্ট্রিটের বাড়ি এবং পরে সল্টলেকের আইপ্যাকের অফিসে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তল্লাশিতে বাধা, ফাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ এনে বিবৃতি দিয়েছে ইডি। কেন্দ্রীয় এজেন্সির অভিযোগ করেছে সাংবিধানিক পদে থাকা ব্যক্তি অবৈধভাবে ক্ষমতার অপব্যবহার করে ফাইল ছিনিয়ে নিয়েছেন। ইডি দাবি করেছে নির্দিষ্ট প্রমাণের ভিত্তিতেই তল্লাশি চালানো হয়েছে। কোনও রাজনৈতিক কার্যালয়কে টার্গেট করা হয়নি। কয়লাপাচার মামলায় পশ্চিমবঙ্গ, দিল্লি সহ ১০ জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। কলকাতার ৬ এবং দিল্লির জায়গায় তল্লাশি চলছে। নগদ ও হাওয়ালার মাধ্যমে টাকা ট্রান্সফার সহ বিভিন্ন অভিযোগে তল্লাশি চালানো হচ্ছে। এই তল্লাশির সঙ্গে ভোটের কোনও সম্পর্ক নেই বলে দাবি করেছে ইডি।
    এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ইডি-র ফরেন্সিক দলের বিরুদ্ধে এফআইআর দায়ের করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। এরপরেই ইডির তরফে হাইকোর্টে মুভ করা হয়।