গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home International মিনিয়াপোলিসে মহিলাকে খুনের ঘটনায় অভিযুক্তের পক্ষ নিলেন ট্রাম্প 

    মিনিয়াপোলিসে মহিলাকে খুনের ঘটনায় অভিযুক্তের পক্ষ নিলেন ট্রাম্প 

    0
    72
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    আমেরিকার মিনিয়াপোলিসে ৩৭ বছরের এক মহিলাকে গুলি করে খুনের ঘটনায় অভিযুক্তের পক্ষ নিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মৃতের নাম রেনি নিকোল গুড।

    বুধবার অভিবাসন দফতরের এক আধিকারিকের গুলিতে মৃত্যু হয়েছে তাঁর। সম্প্রতি সেই ঘটনার ভাইরাল ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি এস নিউজ। বুধবার ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আমি মিনেসোটার মিনিয়াপোলিসে সংঘটিত ঘটনাটির ভিডিয়ো দেখেছি। ভিডিয়োটি খুবই ভয়াবহ।

    যে মহিলার চিৎকার শোনা গিয়েছে, তিনি স্পষ্টতই একজন পেশাদার আন্দোলনকারী ছিলেন। তিনি খুবই বেপরোয়া ভাবে গাড়ি চালাচ্ছিলেন। তার পর তিনি হিংস্র এবং ইচ্ছাকৃত ভাবে ওই আইসিই আধিকারিককে গাড়ি চাপা দেওয়ার চেষ্টা করেন। আত্মরক্ষার জন্য ওই কর্তা তাঁকে গুলি করেন। ভিডিয়োটি দেখলে এটা বিশ্বাস করা কঠিন যে, ওই কর্তা বেঁচে আছেন! আপাতত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।