ময়নার তৃণমূল কর্মী স্বপন ভৌমিককে গ্রেফতার এনআইএ-র

0
150
ছবি সৌজন্যে : নিজস্ব

ময়নার বাকচার গোড়ামাহাল গ্রামের বিজেপির বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভুঁইয়ার খুনের ঘটনায় ওই গ্রামের তৃণমূল কর্মী স্বপন ভৌমিক-কে এনআইএ-কে গ্রেফতার করেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার দশগ্রাম থেকে।

২০২৩ সালে ১ লা মে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে খুন করেছিল দুষ্কৃতীরা। সেই ঘটনায় মৃত বিজয় কৃষ্ণ ভুঁয়ার পরিবার এর লোকজন কলকাতা হাইকোর্টে এনআইএ তদন্তের দাবি জানায়। কলকাতা হাইকোর্ট এনআইএ তদন্তের নির্দেশ দেয়। এনআইএ তদন্তকারি দল একাধিক ব্যক্তিকে গ্রেফতার করে।

তৃণমূলের অভিযোগ এনআইএ  তদন্তের নামে এলাকায় বেছে বেছে তৃণমূল নেতাদের গ্রেফতার মারধর হয়রানি করছে।