গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home National ওড়িশায় ভাঙল চাটার্ড বিমান, গুরুতর পাইলট-সহ যাত্রীরা

    ওড়িশায় ভাঙল চাটার্ড বিমান, গুরুতর পাইলট-সহ যাত্রীরা

    0
    46
    ছবি সৌজন্যে : এক্স
    বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা চাটার্ড প্লেনের যাত্রীদের। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে ওড়িশার রৌরকেল্লার কাছে।
    জানা গিয়েছে, ৯ আসন বিশিষ্ট ইন্ডিয়া ওয়ান এয়ার-এর ওই প্লেনে ৭ জন যাত্রী ছিলেন। রৌরকেল্লা থেকে ভুবনেশ্বরের দিকে যাওয়ার সময়ে দুর্ঘটনা ঘটে।সূত্রের খবর, রৌরকেল্লা থেকে ১০-১৫ কিলোমিটার দূরে হঠাৎই বিমানটি নীচের দিকে নামতে শুরু করে।
    তার পরেই মাটিতে আছড়ে পড়ে প্লেনটি। জানা গিয়েছে, এখনও পর্যন্ত, এই ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। ঘটনার খবর পেয়েই ছুটে যায় পুলিশ ও দমকল। প্রশাসনের আধিকারিকরাও পৌঁছন। বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরাও যান। আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।