আবারও সেই চম্পাহাটি, বাজি বিস্ফোরণে ঝলসে গেলেন ৪

0
151

আবারও বিস্ফোরণে কেঁপে উঠল দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটির হাড়াল। বাজি কারখানায় বিস্ফোরণে উড়ে গিয়েছে কারখানার চাল, ভেঙে গিয়েছে দেওয়াল, পুড়ে গিয়েছে গাছ। কাযত ধুলোয় মিশে গিয়েছে বাজি কারখানা। ভয়াবহ বিস্ফোরণে ঝলসে গিয়েছেন ৪ জন। এদের মধ্যে একজনের দেহের ৯০ শতাংশ পুড়ে গিয়েছে বলে খবর। গুরুতর জখম অবস্থায় প্রথমে বারুইপুর হাসপাতাল পরে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে জখমদের।