অভ্যাস হৃদরোগের ঝুঁকি কমায়

0
122
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

হৃদরোগ মৃত্যুর অন্যতম কারণ। হৃদরোগে আক্রান্ত ব্যক্তিরা বিভিন্ন রোগের ঝুঁকিতে ভোগেন। তবে কিছু অভ্যাস আয়ত্ত্ব করতে পারলে হৃদরোগের ঝুঁকি কমে যায়।

এই অবস্থায় হৃদযন্ত্র ভালো রাখতে প্রতিদিনের খাদ্যতালিকায় রাখতে হবে পুষ্টিসমৃদ্ধ খাবার। খাদ্যতালিকায় সবুজ শাক-সবজি, ফলমূল রাখতে হবে। সাধারণত বলা হয় পর্যাপ্ত ঘুমের অভাব হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দেয়।একজন প্রাপ্ত বয়স্ক মানুষের প্রতিদিন কমপক্ষে ৭ ঘণ্টা ঘুমের প্রয়োজন। তাই প্রতিদিন একই সময়ে ঘুমাতে যাবার অভ্যাস করতে হবে। এতে সহজে ঘুম আসবে ও হৃদরোগের ঝুঁকি কমবে।

অন্যদিকে,অতিরিক্ত মানসিক চাপ হৃদরোগের বিভিন্ন সমস্যা সৃষ্টির জন্য দায়ী। শরীরচর্চা হৃদরোগের ঝুঁকি কমিয়ে মানবদেহের সার্বিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়। সপ্তাহে অন্তত ১৫০ মিনিটের মতো ব্যায়াম হৃদরোগের ঝুঁকি কমাতে বেশ সহায়ক।আর,হৃদরোগের ঝুঁকি কমাতে ধূমপান পরিহার করতে হবে। হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ১৫ শতাংশই মৃত্যুবরণ করেন ধূমপানের কারণে।