গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Technology ইউটিউব : সার্চ থেকে বাদ দেওয়া যাবে শর্টস

    ইউটিউব : সার্চ থেকে বাদ দেওয়া যাবে শর্টস

    0
    126
    ছবি সৌজন্যে : এক্স

    অনেকের কাছেই বড় ভিডিও খোঁজার সময় ছোট ছোট শর্টস ভিডিও বিরক্তিকর হয়ে ওঠে। এখন সার্চ ফিল্টার ব্যবহার করে কেবল বড় ভিডিও দেখতে ও শর্টস ভিডিওকে সরিয়ে দেওয়ার সুবিধা এনেছে ভিডিও স্ট্রিমিং প্লাটফর্মটি।

    অ্যাডভান্সড সার্চ টুলে কিছু নতুন ফিল্টার অ্যাড করেছে ইউটিউব, যেখানে শর্টস ভিডিওকে কনটেন্টের আলাদা এক ধরন হিসেবে তালিকাভুক্ত করেছে কোম্পানিটি।এর মাধ্যমে ফলে ইউজার চাইলে সার্চ রেজাল্ট থেকে তিন মিনিট বা তার কম সময়ের ভিডিওকে বাদ দিতে পারবেন।কোনো বিষয়ে বিস্তারিত ব্যাখ্যামূলক ভিডিও যারা খোঁজেন তাদের জন্য দারুণ এক আপডেট হতে পারে এই ফিল্টার।কারণ কাঙ্ক্ষিত ভিডিওটি পাওয়ার আগে প্রায়ই কয়েক ডজন শর্ট ক্লিপের ভিড় ঠেলে এগোতে হয় তাদের।গত বছর ,গুগল ভিও থ্রি ফিচারের মাধ্যমে এআই দিয়ে তৈরি অকেজো ভিডিওর পরিমাণ বেড়েছে। ফলে শর্টস বাদ দেওয়ার এ অপশনটি এখন আরও বেশি প্রয়োজনীয় হয়ে উঠেছে।এ ছাড়া, অন্যান্য আপডেটের মধ্যে অ্যাডভান্সড সার্চের দুটি ফিচারের নাম পরিবর্তন করেছে ইউটিউব।এখন থেকে ,শর্টস বাই মেনুটির নাম,প্রায়োটাইজ।

    একইভাবে ,ভিউ কাউন্ট অপশনটির নাম বদলে হয়েছে ,পপুলারিটি। ফলে ইউটিউবের অ্যালগরিদম কেবল ভিউ নয়, বরং ওয়াচ টাইম-এর মতো অন্যান্য বিষয়কেও গুরুত্ব দিয়ে বিচার করতে পারবে যে, নির্দিষ্ট কোন ভিডিওর সঙ্গে দর্শকরা কতটা সম্পৃক্ত থাকছেন।