শিশুচুরির অভিযোগে মহিলাকে গাছে বেঁধে মার

0
177
ছবি সৌজন্যে : নিজস্ব

শিশু চুরির অভিযোগে মহিলাকে গাছে বেঁধে বেধড়ক মারধরের অভিযোগ ঘিরে শোরগোল পড়েছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর কাঁঠালবেড়িয়ায়। জীবনতলার বাসিন্দা মানোয়ারা গাজি নামে ওই মহিলা একটি শিশুকে চুরি করে নিয়ে পালাচ্ছিল বলে অভিযোগ।

শিশুটির চিৎকারে সন্দেহ হওয়ায় স্থানীয়রাই মানোয়ারাকে ধরে ফেলেন। বাসন্তীর বাসিন্দা শাহানারা মোল্লা নামে এক মহিলা অভিযোগ করেন তার সন্তানকেই চুরি করে নিয়ে পালাচ্ছিলেন মানোয়ারা। স্থানীয়দের জিজ্ঞাসাবাদে সন্তোষজনক উত্তর দিতে না পারায় গাছে বেঁধে বেধড়ক মারধর করা হয়।

এরপর পুলিশ গিয়ে মহিলাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। অভিযক্ত মহিলা কোনও শিশুপাচার চক্রের সঙ্গে যুক্ত কিনা খতিয়ে দেখছে পুলিশ।