১১৭ বছর আগের স্মৃতি ফেরাল ম‍্যাকালজফিল্ড

0
97
ছবি সৌজন্যে : এক্স

রেফারির শেষ বাঁশি বাজতেই উল্লাসে ফেটে পড়ল গোটা ম‍্যাকালজফিল্ড দল। চার দিক থেকে মাঠে ছুটে এলেন তাদের সমর্থকরা। খেলোয়াড়দের তখন খুঁজেই পাওয়া যাচ্ছিল না।

এফএ কাপের বর্তমান চ্যাম্পিয়ন ক্রিস্টাল প্যালেসকে বিদায় করে চতুর্থ রাউন্ডে উঠতে পারা বলে কথা। বিশ্বের সবচেয়ে পুরনো ফুটবল টুর্নামেন্টটির তৃতীয় রাউন্ডে ঘরের মাঠে প্যালেসকে ২-১ গোলে হারায় নন-লিগের দল ম‍্যাকালজফিল্ড, যে দলের কোচ প্রাক্তন ইংলিশ তারকা ফুটবলার ওয়েইন রুনির ভাই জন রুনি।ইংলিশ ফুটবলের ষষ্ঠ স্তরের দল ম‍্যাকালজফিল্ড, ইংলিশ ফুটবল পিরামিডে প্যালেসের চেয়ে যারা ১১৭ ধাপ পিছিয়ে। তারাই দেখাল এমন চমক।১৯০৮-০৯ সিজনে তখনকার চ্যাম্পিয়ন উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে প্রথম রাউন্ড থেকে ক্রিস্টাল প্যালেস বিদায় করে দেওয়ার পর, ম‍্যাকালজফিল্ডই প্রথম নন-লিগ দল যারা এফএ কাপের চ্যাম্পিয়নদের বিদায় করে দিল।এবার প্যালেসের আগে শেষ চ্যাম্পিয়ন হিসেবে তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছিল আর্সেনাল, ২০১৮ সালে।দাপট দেখিয়েই জিতেছে ম‍্যাকালজফিল্ড। ৪৩ মিনিটে লুক ডাফির গোলে এগিয়ে যায় তারা। ৬০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বাকলি-রিকেটস। ৯০ মিনিটে প্যালেসের ইয়েরেমি পিনো অসাধারণ ফ্রি-কিকে ব্যবধান কমিয়ে লড়াই জমিয়ে তুললেও নাটকীয় কিছু তারা করতে পারেনি।এই জয় ম‍্যাকালজফিল্ডের উল্লেখযোগ্য উত্থানের সবশেষ নজির।

দলটিকে পাঁচ বছর আগে ন্যাশনাল লিগ থেকে বহিষ্কার করা হয়েছিল, তাদের মোট ঋণ ছিল ৫ লাখ পাউন্ডের বেশি।এক মাস পরে স্থানীয় ব্যবসায়ী রবার্ট স্মেথার্স্ট ক্লাবটি কিনে নেন। ম‍্যাকালজফিল্ড ২০২১-২২ সিজনে নবম স্তরে উঠে আসে। তারপর থেকে চার সিজনে তিন ধাপ এগিয়েছে তারা।