
শিমলার একের পর এক বাড়িতে ফাটল দেখা দেওয়ায় বাড়ছে আতঙ্ক। অনেকেই বাড়ি ছেড়ে রাস্তায় আশ্রয় নিয়েছেন। শুক্রবার রাতে আচমকাই সঞ্জৌলি এলাকার বেশ কয়েকটি বাড়িতে ফাটল দেখা দেওয়ায় এলাকায় আতঙ্ক ছড়ায়।
রাতারাতি ১৫টি পরিবারের ৪০ জনকে বাড়ি ছাড়তে হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, চালাউন্তি বাইপাসের কাছে সুড়ঙ্গের কাজ চলছে। ভারী ভারী যন্ত্রপাতি নিয়ে খনন করা হচ্ছে। অনুমান করা হচ্ছে তার জেরে যে কম্পন সৃষ্টি হওয়ায় বাড়িগুলিতে ফাটল ধরেছে।
তবে সঠিক কারণ খতিয়ে দেখছে প্রশাসন। ওই এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে বলে জানা যাচ্ছে। স্থানীয় বাসিন্দারা অবশ্য উন্নয়নকেই দায়ী করছে এই ফাটলের জন্য। রাজ্যের পঞ্চায়েতি রাজ মন্ত্রী অনিরুদ্ধ সিংহ ঘটনাস্থল পরিদর্শন আসেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে কথা বলে তাদের সব রকম সহযোগিতার আশ্বাসও দিয়েছেন।





