‘ডিজিটাল অ্যারেস্ট’ চিকিৎসক দম্পতি, ১৪ কোটি উধাও

0
113
ছবি সৌজন্যে : এক্স

‘ডিজিটাল অ্যারেস্ট’ প্রতারণার ফাঁদে পড়ে সর্বশান্ত হয়েছেন দক্ষিণ দিল্লির এক চিকিৎসক দম্পতি। প্রায় ১৪ কোটি টাকা খুইয়েছেন তাঁরা।

 শুধু তাই নয়, প্রায় দু’সপ্তাহ ধরে ওই দম্পতিকে ডিজিটাল অ্যারেস্ট করে রাখা হয় বলেও দাবি। তার মধ্যে এই সমস্ত টাকা হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। দক্ষিণ দিল্লির গ্রেটার কৈলাশ এলাকায় ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।পুলিশ সূত্রে খবর, প্রবীণ ওই চিকিৎসক দম্পত্তি ডক্টর ওম তানিজা এবং তাঁর স্ত্রী ইন্দিরা তানিজা গ্রেটার কৈলাশ এলাকার বাসিন্দা। দীর্ঘ প্রায় ৪৮ বছর আমেরিকায় বসবাস করেছেন। রাষ্ট্রসংঘেও হয়েও কাজ করেছেন ওই চিকিৎসক দম্পতি। যদিও ২০১৫ সালে তাঁরা ভারতে ফিরে আসেন। বর্তমানে দিল্লির ওই এলাকায় বসবাস করছেন। তবে ছেলেরা বিদেশে থাকায় বাড়িতে একাই থাকেন ওই চিকিৎসক দম্পত্তি।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বছরের ২৪ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি সকালের মধ্যে চিকিৎসক দম্পত্তির সঙ্গে প্রতারণার ঘটনা ঘটে।

অভিযুক্তরা পুলিশ এবং গোয়েন্দা সংস্থার আধিকারিক হিসেবে নিজেদের পরিচয় দিয়ে ওই দম্পতিকে নজরদারিতে রেখেছিল। তদন্তকারীদের দাবি, ভিডিও কলের মাধ্যমে তাঁদের ডিজিটাল অ্যাারেস্ট করে রাখা হয়েছিল। শুধু তাই নয়, এই সময়ে ইন্দিরা তানিজার ৮ টি ব্যাঙ্ক থেকে ধাপে ধাপে মোট ১৪.৮৫ কোটি টাকা প্রতারকারা ছিনিয়ে নিয়েছিল।