গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home International ইরানে হস্তক্ষেপের প্রতিবাদে রাজপথে লাখো মানুষ

    ইরানে হস্তক্ষেপের প্রতিবাদে রাজপথে লাখো মানুষ

    0
    82
    ছবি সৌজন্যে : এক্স

    ইরানের অর্থনীতির বিপর্যয়ের প্রতিবাদে সহিংস বিক্ষোভের পর এবার দেশের বিভিন্ন শহরে বিদেশি হস্তক্ষেপের প্রতিবাদে ও সরকারের পক্ষে রাজপথে নেমেছে দেশটির লাখো মানুষ।

    প্রচারিত ভিডিও অনুযায়ী, আয়াতুল্লাহ খামেনীর নেতৃত্বাধীন সরকারের সমর্থনে বিপুল জনসমাগম হয়েছে ইরানের বিভিন্ন শহরে। কেরমান ও জাহেদানসহ বিভিন্ন শহরের বিক্ষোভে মানুষকে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনীর ছবি বহন করতে দেখা যায়। তাদের হাতে ছিল জাতীয় পতাকা। রাষ্ট্রীয় প্রেস টিভি জানিয়েছে, কেরমানের রাস্তায় মিছিলরত জনতা আমেরিকার পতন কামনা করে স্লোগান দিচ্ছিল। সরকারি সংস্থাগুলো সোমবার দেশজুড়ে শাসকগোষ্ঠীর সমর্থনে মিছিলের ডাক দেয়।

    উল্লেখ্য ইরানে অর্থনৈতিক সংকটসহ বিভিন্ন কারণে টানা দু’ সপ্তাহের বেশি সময় ধরে সরকারবিরোধী বিক্ষোভের মুখে এই কর্মসূচি নেওয়া হয়। পূর্বাঞ্চলীয় শহর বিরজান্দে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির ফুটেজে জনতাকে আমাদের জাতি জেগে উঠেছে এবং দাঙ্গাবাজদের ঘৃণা করে ও আমরা বিপ্লবী সৈনিক, আমরা ফেতনাবাজদের ঘৃণা করি—এমন স্লোগান দিতে শোনা যায়।